Civil Serjon Office 20261108175603

মন্ত্রণালয়ের অর্থ ছাড়ে গড়িমসি, ঝিনাইদহে ১৫৫ পদে নিয়োগ আটকে ৭ বছর

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের অধীনে ১৫৫টি শূন্যপদে জনবল নিয়োগের প্রক্রিয়া সাত বছর ধরে ঝুলে আছে। নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় থমকে আছে পুরো কার্যক্রম। এতে ২০১৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে আবেদন করা প্রায় ৫৪ হাজার চাকরিপ্রত্যাশীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। অন্যদিকে দীর্ঘদিন পদগুলো শূন্য থাকায় জেলার মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্য বিভাগের এসব শূন্যপদে ২০১৮, ২০২৩ এবং সর্বশেষ ২০২৫ সালের ৩১ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পদগুলোর মধ্যে রয়েছে পরিসংখ্যানবিদ তিনটি, অফিস সহকারী সাতটি, স্টোর কিপার পাঁচটি, স্বাস্থ্য সহকারী ১৩৫টি এবং ল্যাব অ্যাটেনডেন্ট পাঁচটি।

নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে খাতা মূল্যায়ন, শিক্ষক ও পুলিশ সদস্যদের দায়িত্ব পালন, স্টেশনারি সামগ্রী কেনাসহ ১২টি খাতে মোট ১ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। এ জন্য খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। গত সাত বছরে অসংখ্যবার যোগাযোগের পাশাপাশি বর্তমান সরকারের আমলেও সাত থেকে আট দফা চিঠি দেওয়া হয়েছে। সর্বশেষ গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ২০৯৮ স্মারকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে আবারও চিঠি পাঠানো হয়। তবে এখন পর্যন্ত স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ ছাড় করা হয়নি।

এদিকে অর্থ বরাদ্দ না পাওয়ার পেছনে মন্ত্রণালয়ের একটি অনৈতিক আবদারের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, টেলিফোনে বরাদ্দের ১০ শতাংশ অর্থ ঘুষ হিসেবে দাবি করা হয়েছে। সেই দাবি পূরণ না করায় অর্থ ছাড়ে বিলম্ব হচ্ছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে এ অভিযোগের বিষয়ে মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মোশাররফ হোসেন জানান, বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কাজ করছেন। এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। কেন অর্থ ছাড়ে বিলম্ব হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে নিয়োগ পরীক্ষার অর্থ বরাদ্দ পেতে যদি মন্ত্রণালয়ের কোনো আবদার মেটাতে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না।

তিনি আরও বলেন, দীর্ঘদিনে অনেক স্বাস্থ্যকর্মী অবসরে গেছেন। ফলে জনবল সংকট তীব্র হয়েছে। বর্তমানে ৫০ জনের কাজ করতে হচ্ছে ১৫ জনকে দিয়ে। যশোরে নিয়োগ পরীক্ষা আয়োজনের জন্য ৭৪ লাখ টাকা প্রয়োজন হলেও বরাদ্দ দেওয়া হয়েছে ৪৭ লাখ টাকা। এই অর্থ দিয়ে পরীক্ষা সম্পন্ন করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. কামরুজ্জামান সোহেল জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়ে একাধিকবার চিঠি দিয়েছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবরও এ বিষয়ে পত্র পাঠানো হয়েছে। কিন্তু এখনো কাঙ্ক্ষিত বরাদ্দ পাওয়া যায়নি।

ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ জানান, দ্রুত অর্থ বরাদ্দ ছাড়ের জন্য আইনমন্ত্রী আসাদুজ্জামান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার দিয়েছেন। আশা করা হচ্ছে, দ্রুত এ সমস্যার সমাধান হবে।

এদিকে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার রোববার ঝিনাইদহ সফরকালে বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জানান, তিনি ওই দিনই স্বাস্থ্য ও অর্থ সচিবের সঙ্গে কথা বলে দ্রুত অর্থ বরাদ্দের ব্যবস্থা করার চেষ্টা করবেন। শূন্যপদগুলোতে দ্রুত নিয়োগ দিয়ে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবার সংকট দূর করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

দীর্ঘ সাত বছর ধরে নিয়োগপ্রক্রিয়া আটকে থাকায় একদিকে যেমন হাজারো চাকরিপ্রত্যাশী অপেক্ষায় রয়েছেন, অন্যদিকে জনবল সংকটে ভুগছে জেলার স্বাস্থ্য বিভাগ। সংশ্লিষ্টদের আশা, দ্রুত অর্থ বরাদ্দ নিশ্চিত হলে নিয়োগ পরীক্ষার আয়োজন ও পরবর্তী কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষ – মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত (2)
আরো পড়ুন
Img 20261107 Wa0014
আরো পড়ুন
জামায়াতের ৩ এমপির সংবাদ সম্মেলন।
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ বিএসএফের হাতে আটক ৪
আরো পড়ুন
Webp 1ঝিনাইদহে বেহাল ডাকসেবা, তালাবদ্ধ পোস্ট অফিসের কার্যক্রম চলছে বাড়ি-দোকানে5
আরো পড়ুন
শৈলকুপা শাহী – শৈলকুপা শাহী মসজিদের আয়-ব্যয়ে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: মোতাওয়াল্লী
আরো পড়ুন
Scroll to Top