কোটচাঁদপুর – ফুলকপির দাম কমে তিন বন্ধুর ক্ষতি

কোটচাঁদপুরে ফুলকপির দাম পড়ে বিপাকে তিন বন্ধু, জমিতেই ফেলে রাখছেন ফসল

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির চাষ করেছিলেন তিন বন্ধু। ফলনও হয়েছিল বেশ ভালো। কিন্তু বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় এখন তাদের মাথায় হাত। উৎপাদন খরচ তো দূরের কথা, ফসল তুলতে শ্রমিকের মজুরিও উঠছে না। বাধ্য হয়ে জমিতেই ফুলকপি কেটে ফেলে রাখছেন তারা। গ্রামবাসী সেসব ফুলকপি নিয়ে যাচ্ছেন গবাদিপশুর খাবার হিসেবে। এমন পরিস্থিতি তৈরি হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামে।

ভুক্তভোগী তিন কৃষক হলেন দয়ারামপুর গ্রামের হাসান আলী, সবুজ হোসেন ও খায়রুল ইসলাম। তারা জানান, এনজিও থেকে ঋণ নিয়ে সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুলকপির আবাদ করেন। প্রতি বিঘায় খরচ হয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। সব মিলিয়ে তাদের ব্যয় হয়েছে প্রায় এক লাখ ৪০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার টাকা। ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় এখন লোকসানের মুখে পড়েছেন তারা।

তিন বন্ধুর দাবি, বর্তমানে প্রতি কেজি ফুলকপি বিক্রি হচ্ছে মাত্র দুই থেকে তিন টাকায়। এ দামে বিক্রি করলে প্রতি বিঘায় আয় হবে পাঁচ থেকে ছয় হাজার টাকা। অথচ ফসল কাটার শ্রমিকের মজুরিই উঠবে না। তাই জমি থেকে ফুলকপি সংগ্রহ না করে সেখানেই ফেলে রাখতে হচ্ছে।

তারা আরও জানান, দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন তারা। ধারদেনা ও ঋণ নিয়ে চাষাবাদ করে এখন কীভাবে সেই টাকা পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা অলিয়ার রহমান বলেন, অনেক কষ্ট করে তিন বন্ধু ফুলকপির চাষ করেছিলেন। এখন বাজারে দাম না পাওয়ায় জমিতেই কেটে ফেলে রাখতে হচ্ছে। গ্রামবাসী সেগুলো গরুর খাবার হিসেবে নিয়ে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। উপজেলার সব ইউনিয়নেই ফুলকপির চাষ হয়। তবে সবচেয়ে বেশি আবাদ হয় দোড়া ইউনিয়নে। চলতি মৌসুমে উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির আবাদ হয়েছে।

কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদ হোসেন বলেন, চলতি বছর উপজেলায় ১০৯ হেক্টর জমিতে ফুলকপির চাষ হয়েছে। মৌসুমের শুরুতে যেসব কৃষক বাজারে ফুলকপি তুলতে পেরেছেন, তারা ভালো দাম পেয়েছেন। তবে বর্তমানে শীতকালীন ফুলকপি বাজারে আসায় সরবরাহ বেড়েছে। এ কারণে কৃষকেরা এখন তুলনামূলক কম দাম পাচ্ছেন।

আরো পড়ুন
মহেশপুর স্বাস্থ্য – মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুসের অভিযোগ, টাকা দিয়েও চাকরি হারালেন
আরো পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের শঙ্কা
আরো পড়ুন
কোটচাঁদপুরে জামায়াতের মহিলা মেম্বার প্রার্থী ও স্বামীর ওপর হামলার অভিযোগ
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি নিয়ে ক্ষোভ, পুনর্বহালের দাবি
আরো পড়ুন
মহেশপুর হাজার – মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১
আরো পড়ুন
জমি নিয়ে বিরোধে মহেশপুরে ১৩ ঘণ্টা পড়ে রইল বাবার মরদেহ
আরো পড়ুন
Scroll to Top