আজকের দিন-তারিখ
  • ()
ঝিনাইদহের কালীগঞ্জে গ্যাস বিক্রির অভিযোগ – ঝিনাইদহের কালীগঞ্জে গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে মহিলা কলেজ এলাকার সিলিন্ডারবোঝাই ট্রাক আটক করেন।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘গ্যাস ঘর’ বসুন্ধরা এলপি গ্যাসের ডিলার, যার স্বত্বাধিকারী ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু।

সরকার নির্ধারিত ১২ কেজি ওজনের প্রতিটি এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা হলেও ‘গ্যাস ঘর’ কালীগঞ্জের খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতি সিলিন্ডার ২ হাজার ৪০০ টাকা দামে বিক্রি করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, এই খবর পেয়ে বাসিন্দারা সিলিন্ডারবোঝাই ট্রাকটি আটকে রেখে উপজেলা প্রশাসনকে জানায়।

রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অভিযোগের সত্যতা নিশ্চিত করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

একই সঙ্গে ট্রাকে থাকা প্রায় ১৫০টি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে উপস্থিত ব্যবসায়ীদের কাছে বিক্রির ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন:

আরো পড়ুন
Jhenaidah Kaliganj Dop Test
আরো পড়ুন
খবরের কাগজ বন্ধুজন
আরো পড়ুন
ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা
আরো পড়ুন
ঝিনাইদহে পূজার চাঁদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আরো পড়ুন
নওয়াপাড়া থেকে পাচারের পথে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ, চালানে ট্রান্সপোর্ট এজেন্সির নাম
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ৬ জন বাংলাদেশি আটক, মদ জব্দ
আরো পড়ুন
Scroll to Top