আজকের দিন-তারিখ
  • ()
ঝিনাইদহ চিত্রা নদী – ঝিনাইদহে চিত্রা নদীর মাটি কাটার গোপন অপারেশন

রাতের আঁধারে চিত্রা নদীর মাটি লুট, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে রাতের আঁধারে চিত্রা নদী থেকে অবাধে মাটি কাটার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। দিনের আলো নিভে সন্ধ্যা নামতেই নদীতে শুরু হয় ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার উৎসব। গভীর রাত পর্যন্ত চলে এ কর্মকাণ্ড। উপজেলার মালিয়াট ইউনিয়নের তত্বিপুর, মাগুরা, পাঁচকাহুনিয়াসহ কয়েকটি গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদী থেকে প্রতিনিয়ত মাটি কেটে নেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

নদী থেকে কেটে নেওয়া এসব মাটি ট্রাক্টরের মাধ্যমে স্থানীয় ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। গভীর রাতে একের পর এক ট্রাক্টর চলাচলের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের গ্রামের বাসিন্দারা। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও রাতের ঘুম। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি জানানো হলেও কার্যকর প্রতিকার মিলছে না। বরং প্রশাসনকে ম্যানেজ করেই একটি চক্র মাটি কাটার ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মালিয়াট ইউনিয়নের কয়েকজন বাসিন্দা জানান, স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি এ মাটি কাটার ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের অভিযোগ, ওই সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত জামাল বিশ্বাসের মাধ্যমে স্থানীয় মডার্ন ইটভাটায় প্রায় ২০০ ট্রাক্টর মাটি সরবরাহ করা হয়েছে। এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মিলে এ মাটি কাটার সিন্ডিকেট পরিচালনা করছেন বলেও দাবি তাঁদের।

গ্রামবাসীদের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এ ব্যবসার সঙ্গে জড়িত। তাঁদের মধ্যে আব্দুল মজিদ, মহিলা ইউপি সদস্যের ছেলে নাজমুল, হোসেন মাস্টার, সাজ্জাদ, বাবু, মাসুদ রানা, সোহান ও জাকির হোসেনের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কয়েকজন। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হোসেন আলী মুন্সি বলেন, ‘আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। এসব মাটির ব্যবসার সঙ্গে আমি জড়িত নই।’

অপর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ শেখ বলেন, ‘মাটির ব্যবসার সঙ্গে আমি কখনোই জড়িত ছিলাম না। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হব বলে একটি মহল আমার সুনাম ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে।’

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, ‘রাতে নদী থেকে মাটি কাটার বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। জনবল সংকটের কারণে রাতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে ব্যবস্থা নিতে কিছুটা সমস্যা হচ্ছে। বিষয়টি জেলা পর্যায়ের সভায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করেছি।’

তিনি আরও বলেন, এ বিষয়ে ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। দিনের বেলায় মাটি কাটার ঘটনা ঘটলে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

স্থানীয়দের দাবি, চিত্রা নদী থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে রাতের বেলায় নিয়মিত নজরদারি ও কার্যকর অভিযান পরিচালনা করা হোক। তাঁদের প্রশ্ন, নদীর মাটি কাটা যদি অবৈধ হয়, তাহলে রাতের পর রাত এমন কর্মকাণ্ড চললেও তা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ কৃষি অধিদপ্তর
আরো পড়ুন
জাতীয় শিক্ষক – জাতীয় শিক্ষক ফোরাম সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন
আরো পড়ুন
ঝিনাইদহ জাতীয় – ঝিনাইদহে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরো পড়ুন
কালীগঞ্জ বাড়তি – কালীগঞ্জে বাড়তি দামে গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক
আরো পড়ুন
Jhenaidah Kaliganj Dop Test
আরো পড়ুন
খবরের কাগজ বন্ধুজন
আরো পড়ুন
Scroll to Top