কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) ও শিক্ষকবৃন্দের যৌথ উদ্যোগে এই জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জেসমিন আরা পারভীন, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান মিলন এবং ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আশরাফুজ্জামান রনি।

কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী শিক্ষক মোঃ হাসানুর রেজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান। তাঁরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই সাফল্য ভবিষ্যতের পথচলার সূচনা মাত্র; আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এখন থেকেই মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। একই সঙ্গে কোঁমলমতি শিক্ষার্থীদের সুপ্ত মেধার পূর্ণ বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও স্মারক তুলে দেওয়া হয়। এসময় শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয় সংশ্লিষ্ট সুবিধাবোগীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
Scroll to Top