মাস্টার আজিজুর রহমান, পিতা: মরহুম বাবর আলী বিশ্বাস। তাঁর পৈতৃক ঠিকানা ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামে। বর্তমানে তিনি কোটচাঁদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে বসবাস করছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন দীর্ঘদিনের দায়িত্বশীল নেতা হিসেবে তিনি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময়ে রাজনৈতিকভাবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি সংগঠনের কার্যক্রম পরিচালনায় সক্রিয় ছিলেন।
২০১৫ সালে তিনি প্রথমবার গ্রেফতার হন এবং প্রায় ৫ মাস কারাগারে অবস্থান করেন। তাঁর বিরুদ্ধে মোট ৬টি মামলা ছিল বলে জানা যায়। দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনে তিনি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় পর্যায়ে জামায়াতের সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন। তিনি একজন স্বচ্ছ রাজনীতিবীদ, আমানতদার ও বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে সুপরিচিত।
বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগের প্রেক্ষাপটে মাস্টার আজিজুর রহমানও গ্রেফতার ও মামলার মুখোমুখি হন। প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘদিন সাংগঠনিক দায়িত্ব পালন করায় তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নেতাকর্মীদের কাছে একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতা হিসেবে পরিচিত।
বর্তমানে তিনি কোটচাঁদপুর উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।