ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ

ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ

সাইফুল ইসলাম, ঝিনাইদহ-

ঝিনাইদহে সাংবাদিক প্রশিক্ষণে প্রেস কাউন্সিল চেয়ারম্যান: সাংবাদিকদের বিভাজনই বড় বাধাঁ। “সাংবাদিকরা যতদিন বিভক্ত থাকবে, ততদিন তাদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়”—এ মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। তিনি বলেন, পেশাজীবীদের মধ্যে কোনো দলীয় বিভাজন থাকা উচিত নয়, অথচ আজ সাংবাদিকদের ভেতরেই বিভক্তি, যা জাতিকে বিভ্রান্ত করছে এবং নিজেদের অধিকার অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ সার্কিট হাউজ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার বিষয় ছিল—“বস্তুনিষ্ঠ সংবাদে আচরণবিধির গুরুত্ব” ও “অপসাংবাদিকতা পরিহারে প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪ এর প্রয়োগ”।

তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধ একটি চেতনার নাম, কিন্তু সেই নামেই দেশে বিভাজন তৈরি করা হয়েছে। দেশ না থাকলে চেতনারও মূল্য নেই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল আউয়াল। বক্তব্য দেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, পুলিশ সুপার মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আব্দুর রউফ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, প্রেসক্লাব সভাপতি আসিফ কাজল, সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ স্থানীয় সিনিয়র সাংবাদিকরা।

কর্মশালা শেষে ৪০ জন সাংবাদিকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

আরো পড়ুন
কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ
আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
মালিয়াটে সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের উদ্যোগে ৩ কাঁচা সড়কে ইটের রাবিশ, কাদার দুর্ভোগ থেকে মুক্তি
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
Scroll to Top