শৈলকূপা বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারী আটক

শৈলকূপা বাজারে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই নারী আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকূপা বাজারে এক বৃদ্ধের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টাকালে দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। পরে আটক দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক নারীরা হলেন জামালপুর জেলার ইসলামপুর ইউনিয়নের তাকতাপাড়া গ্রামের ফরিদা বেগম (২১) ও নিপা আক্তার (২৬)। তারা দুজনই বেদে সম্প্রদায়ের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলকূপা উপজেলার উমেদপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের বাসিন্দা ইসহাক হোসেন পরিবারের সদস্যদের নিয়ে মঙ্গলবার শৈলকূপা বাজারের পূবালী ব্যাংকে টাকা তুলতে আসেন। ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে বের হওয়ার পর পুরাতন সোনালী ব্যাংকের সামনে পৌঁছালে ছিনতাইকারী চক্রের চার সদস্য তাঁকে ঘিরে ধরে। এ সময় তারা তাঁর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

বৃদ্ধ ইসহাকের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রের দুই সদস্য পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই নারী সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, জনতার হাতে আটক দুই নারীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

এলাকা সম্পর্কে: শৈলকুপা উপজেলা (উইকিপিডিয়া)

আরো পড়ুন
কালীগঞ্জে ডোপ টেস্টে পজিটিভ ৪ জন,
আরো পড়ুন
Jjd 124.1793711287 1
আরো পড়ুন
Jjd 128.1793703079 1
আরো পড়ুন
Jhenaidah 20261103164432
আরো পড়ুন
কালীগঞ্জে বিএনপি নেতার মৃত্যুতে
আরো পড়ুন
ঝিনাইদহের মাঠে সোনালি ধানের ঢেউ, আমন আবাদে লক্ষ্যমাত্রা ছাড়াল
Scroll to Top