Home Minister Media Ajker Patrika 100467

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হলেন শৈলকুপার মেহেদী হাসান পলাশ

নিজস্ব প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃতিসন্তান ও সাংবাদিক মেহেদী হাসান পলাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগ পেয়েছেন। গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাঁকে এ নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মেহেদী হাসান পলাশকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

মেহেদী হাসান পলাশ বর্তমানে দৈনিক ইনকিলাব পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি তিনি ঢাকায় ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।

তাঁর এ নিয়োগে ঝিনাইদহের সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পেয়েছে।

আরো পড়ুন
কালীগঞ্জ এমপি – কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
ঝিনাইদহে নারী
আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০৮ জনকে সরকারি সহায়তা
আরো পড়ুন
দুদকের তদন্তে – দুদকের তদন্তে অনিয়মের প্রমাণ, কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ওএসডি
আরো পড়ুন
ঝিনাইদহে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
আরো পড়ুন
মেটা, মার্ক জাকারবার্গ, শেয়ারবাজার, শেয়ারহোল্ডার মামলা, ক্লাস সি শেয়ার, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই বিনিয়োগ
আরো পড়ুন
Scroll to Top