সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে কৃতিত্ব: আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা

মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ–২০২৬ এ অসাধারণ কৃতিত্ব অর্জন করায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের গর্বিত সন্তান আশিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুশনা ইউনিয়নের নাগরিক সমাজের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাম্প্রতিক মালদ্বীপে অনুষ্ঠিত অনুর্ধ-২০ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ। আশিকুর রহমান এ খেলায় ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সমাজের আহ্বায়ক আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন শাহ আলম বুলবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম এবং সাবেক কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুর রহমান খান টিটো। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও ক্রীড়াপ্রেমীরা। তাদের মধ্যে মাসুম বিল্লাহ, আনাস উদ্দিন, ক্রীড়াবিদ আহসানুজ্জামান বাদল এবং রুস্তম আলী উল্লেখযোগ্য। বক্তারা বলেন, আশিকুর রহমানের এই অর্জন শুধু কুশনা ইউনিয়ন নয়, পুরো ঝিনাইদহ জেলার জন্য গর্বের বিষয়। তার এ সাফল্য তরুণ প্রজন্মকে ক্রীড়ার প্রতি আরও আগ্রহী করে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি আশিকুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top