মহেশপুর ঝিনাইদহ

মহেশপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় প্রাণ গেল মায়ের, অভিযুক্ত ছেলে আটক

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:

মহেশপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় প্রাণ গেল মায়ের, অভিযুক্ত ছেলে আটক । ঝিনাইদহের মহেশপুরে মাদক সেবন ও মাদকের টাকা চাওয়া নিয়ে বিরোধের জেরে শখের বানু (৫৭) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে তার ছেলে ইখলাসুর রহমান।

শুক্রবার (১৪ আগস্ট) ভোররাতে উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইখলাসুর রহমান মাদক সেবন করতেন। মাদকের টাকা নিয়ে প্রায়ই মা শখের বানুর সঙ্গে তার বাগবিতণ্ডা হতো। বৃহস্পতিবার রাতেও মায়ের কাছে টাকা চান ইখলাসুর। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।

পরে ভোররাতে ইখলাসুর তার মায়ের কক্ষে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে শখের বানুকে কুপিয়ে হত্যা করেন। এরপর তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদক সেবন ও মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্তান তার মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে

জানা গেছে। ঘটনার পর ছেলে ইখলাসুর রহমানকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
Scroll to Top