নানা কর্মসূচীতে ঝিনাইদহে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

ঝিনাইদহ প্রতিনিধি

নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’। আজ বুধবার (৫ আগস্ট, ২০২৬) সকালে এ উপলক্ষে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেমব্রিজ একাডেমির সামনে গিয়ে শেষ হয়।

ঝিনাইদহে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’

র‌্যালি শেষে সেখানে অবস্থিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। শুরুতে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদদের পরিবার, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, সিভিল সার্জন অফিস, বিআরটিএ-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব তারেক রেজাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে শহীদদের বীরত্বগাথা স্মরণ করেন এবং তাঁদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে শ্রদ্ধা নিবেদনকালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় শহীদদের স্বজনরা শহীদদের আত্মত্যাগের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন এবং জুলাইয়ের চেতনা বাস্তবায়নের জোর দাবি জানান। একই সঙ্গে আন্দোলন চলাকালে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তাঁরা।

আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত, বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা
আরো পড়ুন
এক নজরে ঝিনাইদহ জেলা
আরো পড়ুন
ঝিনাইদহে নসিমন ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত ৩১ পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে
আরো পড়ুন
কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১
আরো পড়ুন
Scroll to Top