Remove term কাঠের ফার্নিচারের দোকানে আগুন কাঠের ফার্নিচারের

কালীগঞ্জে আওয়ামী লীগ নেতার কাঠের ফার্নিচারের দোকানে আগুন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলামের কাঠের ফার্নিচারের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে দিকে উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের আমতলা বাজারে এ ঘটনা ঘটেছে।

১ নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম। তিনি বলেন , দুর্বৃত্তরা ভেন্টিলেটর দিয়ে পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন লাগার কারণ ও ঘটনায় জড়িতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আশরাফুল বলেন, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। এ সময় বাজারের নাইট গার্ড তাকে ডেকে তার ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগার কথা জানান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে আগুন দেখতে পান। কে বা কারা আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দীপু বিশ্বাস বলেন, ভোর ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তখনও দোকানে আগুন জ্বলছিল। আগুনে দোকানের পেছনে থাকা ফার্নিচার এবং ভেতরে থাকা কিছু ফার্নিচার পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ ছয় লাখ টাকার বেশি হতে পারত। তবে ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকের দাবি, আগুনে তার ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আসার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
E0a6a1e0a6bfe0a6aee0a6b2e0a6be Cb51ba
আরো পড়ুন
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
কালীগঞ্জে সরকারি সারবোঝাই ট্রাক উল্টে খাদে, হতাহতের ঘটনা নেই
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন
কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার জব্দ
Scroll to Top