আজকের দিন-তারিখ
  • ()
ঝিনাইদহে মামলা

ঝিনাইদহে আ.লীগ কর্মী নিহতের ঘটনায় ৪৪ জনের নামে মামলা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে আ.লীগ কর্মী নিহতের ঘটনায় ৪৪ জনের নামে মামলা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

জেলার সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী মোশাররফ হোসেন নিহতের ঘটনায় এলাকায় চলছে ভাঙচুর ও লুটপাট।

ঘটনার দিন গত বুধবার থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত ওই গ্রামের উত্তর ও পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতের ঘটনায় গতকাল ৪৪ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ওই গ্রামের উত্তরপাড়ার বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, ইবাদত বিশ্বাস, পূর্বপাড়ার ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়ার্দ্দার, রহিম উদ্দিনসহ গ্রামের অন্তত ২০টি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। পুরুষশূন্য বাড়িগুলোতে নারীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত মোশারফ হোসেনের ছেলে আনিসুর রহমান বাদী হয়ে ৪৪ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি আমলে নিয়ে মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ছাড়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন
ঝিনাইদহে পূজার চাঁদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আরো পড়ুন
নওয়াপাড়া থেকে পাচারের পথে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ, চালানে ট্রান্সপোর্ট এজেন্সির নাম
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ৬ জন বাংলাদেশি আটক, মদ জব্দ
আরো পড়ুন
বীরশ্রেষ্ঠ হামিদুরের – বীরশ্রেষ্ঠ হামিদুরের গ্রামের সড়ক সংস্কার শুরুই করেননি ঠিকাদার, চুক্তি
আরো পড়ুন
প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা, স্থগিত বিএনপির কর্মসূচি; অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
আরো পড়ুন
Jpg 25
আরো পড়ুন
Scroll to Top