আজকের দিন-তারিখ
  • ()

কালীগঞ্জে নির্মাণাধীন ঘরের মাটিচাপায় কৃষকের মৃত্যু

রিয়াজ হোসাইন, কালীগঞ্জ:

কালীগঞ্জে নির্মাণাধীন ঘরের মাটিচাপায় কৃষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গোপীনাথপুর গ্রামে নির্মাণাধীন ঘরের মাটিচাপায় নজরুল ইসলাম (৫৮) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে, যা এলাকায় শোকের ছায়া ফেলেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রত্যক্ষদর্শীরা জানান, নজরুল ইসলাম নিজের পুকুরের ভিতরে কিছুদিন আগে একটি ঘর নির্মাণ শুরু করেন। ঘটনার দিন সকাল ১১টার দিকে তিনি ঘরের মেঝে মাটি দিয়ে ভরাট করছিলেন। এ সময় হঠাৎ করেই প্রায় ৮ ফুট উচ্চতার মাটির স্তুপ ধসে পড়ে তার উপর। পাশের একটি প্রাচীরের সঙ্গে চাপা পড়ে তিনি সেখানেই আটকে যান।  স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় মাটির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ছুটে যাই এবং চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করি।”

নিহত নজরুল ইসলাম একজন পরিশ্রমী কৃষক ছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীরভাবে শোকাহত এবং এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এবং ত্রিলেচনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম রিতু।

আরো পড়ুন
ঝিনাইদহে পূজার চাঁদা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
আরো পড়ুন
নওয়াপাড়া থেকে পাচারের পথে ৪২০ বস্তা টিএসপি সার জব্দ, চালানে ট্রান্সপোর্ট এজেন্সির নাম
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ৬ জন বাংলাদেশি আটক, মদ জব্দ
আরো পড়ুন
বীরশ্রেষ্ঠ হামিদুরের – বীরশ্রেষ্ঠ হামিদুরের গ্রামের সড়ক সংস্কার শুরুই করেননি ঠিকাদার, চুক্তি
আরো পড়ুন
প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতা, স্থগিত বিএনপির কর্মসূচি; অনুষ্ঠিত হবে আমির হামজার মাহফিল
আরো পড়ুন
Jpg 25
আরো পড়ুন
Scroll to Top