কবিরাজ সেজে চিকিৎসার আশ্বাস, নারীর সোনার গয়না ও টাকা আত্মসাৎ: গ্রেফতার ২

কবিরাজ সেজে চিকিৎসার আশ্বাস, নারীর সোনার গয়না ও টাকা আত্মসাৎ: গ্রেফতার ২

যশোর প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

যশোরে কবিরাজ পরিচয়ে শারীরিক ব্যথা নিরাময়ের আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ইনভেস্টিগেশন টিম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের ওলিয়ার হোসেনের ছেলে আশিক (২০) এবং সলেমানপুর গ্রামের প্রশান্ত কর্মকারের ছেলে তন্ময় কর্মকার (৩৩)।

রোববার (৮ নভেম্বর) ভোরে কোটচাঁদপুর উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ দশমিক ২৮ গ্রাম ওজনের তিনটি সোনার চেইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) দেবব্রত ঘোষ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার অন্য একটি মামলার আসামিকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানের একপর্যায়ে একটি সাধারণ ডায়েরির (জিডি) তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কোটচাঁদপুরে নিজ বাড়ি থেকে আশিককে গ্রেফতার করা হয়।

পরে আশিকের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার সকাল ৬টা ১০ মিনিটে কোটচাঁদপুর বাজারের গার্লস স্কুল রোডে অবস্থিত ‘পলাশ জুয়েলার্স’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে তন্ময় কর্মকারকে গ্রেফতার করা হয়।

অভিযানে আশিকের কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। অন্যদিকে, তন্ময়ের হেফাজত থেকে ৬ দশমিক ৫০ গ্রাম, ২ দশমিক ৯৮ গ্রাম ও ৫ দশমিক ৮০ গ্রাম ওজনের তিনটি সোনার চেইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় রোববার যশোর কোতোয়ালি থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর স্বামী মো. ইউনুস আলী।

মামলার এজাহারে তিনি অভিযোগ করেন, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মোবাইল ফোনে নিজেদের কবিরাজ পরিচয় দিয়ে তার স্ত্রীর শারীরিক ব্যথা নিরাময়ের আশ্বাস দেন। একপর্যায়ে কৌশলে ও ভয়ভীতি দেখিয়ে তার স্ত্রীর কাছ থেকে ১ ভরি ৭ আনা স্বর্ণালংকার এবং নগদ ১৯ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
মাগুরা ও ঝিনাইদহের সীমান্তবর্তী এলাকায়
আরো পড়ুন
যশোর-মাগুরা মহাসড়ক
আরো পড়ুন
ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল গ্রামবাসী
আরো পড়ুন
যশোরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ব্যবচ্ছেদ: রাজনৈতিক সমীকরণ, 'মব কালচার' ও আইনশৃঙ্খলার চ্যালেন্জ
আরো পড়ুন
৬ বছরে অগ্রগতি মাত্র ২%: ঠিকাদারের খামখেয়ালিপনায় মরণফাঁদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
Scroll to Top