মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল গ্রামবাসী

মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল গ্রামবাসী

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সীমান্তে কৃষক আটক, প্রতিবাদে দুই ভারতীয় ধরে আনল গ্রামবাসী। মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত থেকে আজ (মঙ্গলবার) সকালে আবদুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে যায় বিএসএফ। তিনি নিজের জমিতে কীটনাশক স্প্রে করার সময় আটক হন। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দুই ভারতীয় নাগরিক সচিন কর্মকার ও নারায়ণ দেবকে ধরে নিয়ে আসেন।

দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়, যেখানে আটক তিনজনকেই নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

এদিকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে আজিবর রহমান (২৩) নামের এক তরুণকে আটক করেছে বিএসএফ। গতকাল রাতে সীমান্ত পিলারের কাছ দিয়ে ভারতে ঢোকার সময় তিনি ধরা পড়েন, যদিও সঙ্গীরা পালিয়ে ফিরে আসতে সক্ষম হন। তাঁকে ফেরত আনতে আইনি প্রক্রিয়া চলছে বলে জানান ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

আরো পড়ুন
যশোর-মাগুরা মহাসড়ক
আরো পড়ুন
ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
যশোরের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের ব্যবচ্ছেদ: রাজনৈতিক সমীকরণ, 'মব কালচার' ও আইনশৃঙ্খলার চ্যালেন্জ
আরো পড়ুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন: আইনমন্ত্রীর বক্তব্য ও বিভ্রান্তি নিরসন
আরো পড়ুন
অসহায়দের মুখে ফুটল হাসি —মেহেরপুরে জামায়াতের উদ্যোগে শিবপুর গ্রামে টিউবওয়েল স্থাপন
আরো পড়ুন
চুয়াডাঙ্গায় বিএনপি নেতার প্রবাসীর স্ত্রীসহ বসবাসে গুঞ্জন ও চাঞ্চল্য
আরো পড়ুন
Scroll to Top