ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ঊষার নেতৃত্বে মেজবা-আশিক

ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ঊষার নেতৃত্বে মেজবা-আশিক

সাইফুল ইসলাম ঝিনাইদহ-
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখায় ঊষার নেতৃত্বে মেজবা-আশিক। কালিগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা)-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।

ঊষার কেন্দ্রীয় সভাপতি শিবলী রহমান পাভেল ও সাধারণ সম্পাদক যোবায়ের আল মাহমুদের স্বাক্ষরিত প্যাডে ১৭ জুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ অ্যান্ড ল বিভাগের ছাত্র গাজী মেজবাউর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান। তারা কেন্দ্রীয় নির্বাহী সংসদে যথাক্রমে সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

নবনির্বাচিত সভাপতি মেজবাউর বলেন, কালিগঞ্জের অনেক শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের নিয়ে সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কাজ করতে পারাটা সম্মানের বিষয়।

উল্লেখ্য, ঊষা একটি অরাজনৈতিক সংগঠন, যা শিক্ষাবৃত্তি, ক্যাম্পেইন, বনায়ন, ক্যারিয়ার কাউন্সেলিং ও পুনর্মিলনীসহ নানা সামাজিক কর্মসূচি পরিচালনা করে থাকে।

আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
IMG-20260728-WA0004
আরো পড়ুন
Scroll to Top