নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

আন্তর্জাতিক ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিয়েছে সরকার গঠনের প্রক্রিয়া। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে দেশটির নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। শনিবার (৭ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জানান।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় গাদি আইজেনকটকে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে।

গাদি আইজেনকট ইসরায়েলের সাবেক সেনাপ্রধান এবং ইয়াশার পার্টির নেতা। গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার গঠন নিয়ে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়।

নতুন সরকার গঠনের দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নির্ধারণে চলতি সপ্তাহে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন প্রেসিডেন্ট হারজগ। অন্যদিকে নেতানিয়াহুও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যান।

ইসরায়েলের ১২০ আসনবিশিষ্ট পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। নির্বাচনের পর আইজেনকটের নেতৃত্বাধীন চারদলীয় জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন।

প্রতিবেদন অনুযায়ী, আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে। তবে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিষয়ে তাঁর অবস্থান এখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন হিসেবে রয়েছে।

সরকার গঠনের জন্য আইজেনকট প্রাথমিকভাবে ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে প্রেসিডেন্ট এ সময়সীমা আরও ১৪ দিন বাড়াতে পারবেন। এই সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জোট গঠনের পাশাপাশি মন্ত্রিসভার পদ বণ্টন ও নীতিগত বিষয়ে সমঝোতায় পৌঁছাতে হবে তাঁকে।

আইজেনকট সরকার গঠনে ব্যর্থ হলে প্রেসিডেন্ট নেসেটের অন্য কোনো সদস্যকে একইভাবে দায়িত্ব দিতে পারবেন। তিনিও ব্যর্থ হলে পার্লামেন্টের সদস্যরা বিকল্প প্রার্থী প্রস্তাব করতে পারবেন। শেষ পর্যন্ত কোনো পক্ষ সরকার গঠনে সফল না হলে নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচনের পথ তৈরি হবে।

প্রায় ১৯ বছর ধরে বিভিন্ন মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও একাধিক সংকট মোকাবিলা করে ক্ষমতায় টিকে থাকা নেতানিয়াহুর জন্য এবারের সরকার গঠনের প্রক্রিয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
দীপাবলির আগেই ভয়াবহ দিল্লির বায়ুদূষণ, ৫৪ কেন্দ্রে একিউআই ৩০০-এর ওপরে
আরো পড়ুন
ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প
পিৎজায় আনারস দিতে
নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা নিয়ে অনিশ্চয়তা, সমর্থন প্রত্যাহার করল জোটসঙ্গী ইউটিজে
কংগ্রেস হাতছাড়া, বড় চাপে ট্রাম্প; সামনে তদন্ত ও অভিশংসনের শঙ্কা
Suvendu Adhikari
Scroll to Top