ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প

ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ইরানকে আরও বড় ধরনের সামরিক হামলার মুখে পড়তে হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস করে দেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও এগিয়ে নেওয়া হবে কি না, সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। এর মাধ্যমে চলমান সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তি করতে চান বলেও জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘যদি সম্ভব হয়, তবে আমি দেশটির (ইরান) বাকি অংশ ধ্বংস করতে চাই না। তবে হয়তো আমাকে তা করতেও হতে পারে। আর আপনারা তা খুব শিগগির জানতে পারবেন।’

ইরানের সঙ্গে চলমান সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যৌথভাবে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই সংঘাতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। তবে দুই পক্ষের মধ্যে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

ট্রাম্পের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ইরানকে পুনর্গঠন করতে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে তেহরান একটি প্রস্তাব পাঠিয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করতে পারবে না।’

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

আরো পড়ুন
পিৎজায় আনারস দিতে
নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা নিয়ে অনিশ্চয়তা, সমর্থন প্রত্যাহার করল জোটসঙ্গী ইউটিজে
কংগ্রেস হাতছাড়া, বড় চাপে ট্রাম্প; সামনে তদন্ত ও অভিশংসনের শঙ্কা
Suvendu Adhikari
মিশিগানে ইতিহাস
দিল্লির ঐতিহাসিক
Scroll to Top