দীপাবলির আগেই ভয়াবহ দিল্লির বায়ুদূষণ, ৫৪ কেন্দ্রে একিউআই ৩০০-এর ওপরে

দীপাবলির আগেই ভয়াবহ দিল্লির বায়ুদূষণ, ৫৪ কেন্দ্রে একিউআই ৩০০-এর ওপরে

আন্তর্জাতিক ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ ভয়াবহ রূপ নিয়েছে। দীপাবলির সকালেই নগরীর ৫৪টি বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বেশ কয়েকটি এলাকায় বাতাসের গুণগত মান সূচক (একিউআই) ৪০০ ছাড়িয়েছে। উৎসবের রাতে আতশবাজি ও অন্যান্য কারণে দূষণ আরও বাড়তে পারে—এমন আশঙ্কায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানীজুড়ে।

রোববার (৮ নভেম্বর) ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, দিল্লির অধিকাংশ এলাকায় একিউআই ৩০০-এর ওপরে অবস্থান করছে। এর মধ্যে কয়েকটি এলাকায় পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। শনিবার ২২টি পর্যবেক্ষণ কেন্দ্রে দূষণের মাত্রা ৪০০ ছাড়ালেও রোববার সেই সংখ্যা বেড়ে ৫৪টিতে দাঁড়িয়েছে।

সিপিসিবির তথ্য অনুযায়ী, দিল্লির পাঞ্জাবি বাগ এলাকায় সর্বোচ্চ একিউআই রেকর্ড করা হয়েছে ৪৫২। এ ছাড়া আরকে পুরমে ৪৪৯, আইআইটি দিল্লিতে ৪৪৬ এবং দ্বারকায় ৪৪৪। মথুরা রোডে ৪২৫, সিরিফোর্টে ৪২৩, দিল্লি বিশ্ববিদ্যালয় এলাকায় ৪২৩, চাঁদনি চকে ৪১৭, পুসায় ৪১৫ এবং বুরারি ক্রসিংয়ে ৪১১ একিউআই রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে নরেলায় একিউআই ৩৯৯, আইটিওতে ৩৯৬, মন্দির মার্গে ৩৯৩, উত্তম নগরে ৩৭৩ এবং তালকাটোরা গার্ডেন ও আয়ানগরে ৩৬৯ রেকর্ড করা হয়েছে।

দিল্লির আকাশে কয়েক দিন ধরেই ঘন ধোঁয়াশা বিরাজ করছে। প্রতিদিন সকালে কুয়াশার মতো ধোঁয়ার আস্তরণে ঢেকে যাচ্ছে রাজধানীর বিভিন্ন এলাকা। দূষিত বাতাসের কারণে শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্টও।

দূষণ নিয়ন্ত্রণে দিল্লিতে ইতিমধ্যে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (জিআরএপি) তৃতীয় পর্যায় কার্যকর করা হয়েছে। বায়ুর মানের অবনতি বিবেচনায় ধাপে ধাপে বিভিন্ন বিধিনিষেধ ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয় এই পরিকল্পনার আওতায়। এর মোট চারটি পর্যায় রয়েছে।

শুধু দিল্লি নয়, পার্শ্ববর্তী জাতীয় রাজধানী অঞ্চল (এনসিআর) এবং পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতেও বায়ুদূষণ পরিস্থিতির অবনতি হয়েছে। এসব অঞ্চলে বাতাসের মান খারাপ থেকে অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে।

সিপিসিবির নির্ধারিত সূচক অনুযায়ী, একিউআই ০-৫০ হলে বাতাসের মান ভালো, ৫১-১০০ সন্তোষজনক, ১০১-২০০ মাঝারি, ২০১-৩০০ খারাপ, ৩০১-৪০০ অত্যন্ত খারাপ এবং ৪০১-৫০০ হলে তা ভয়াবহ হিসেবে বিবেচিত হয়। সে হিসাবে দিল্লির একাধিক এলাকায় বর্তমানে বাতাসের মান জনস্বাস্থ্যের জন্য গুরুতর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ইরানকে হয়তো ধ্বংস করে দেওয়া হবে, শিগগিরই জানতে পারবেন: ট্রাম্প
পিৎজায় আনারস দিতে
নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা নিয়ে অনিশ্চয়তা, সমর্থন প্রত্যাহার করল জোটসঙ্গী ইউটিজে
কংগ্রেস হাতছাড়া, বড় চাপে ট্রাম্প; সামনে তদন্ত ও অভিশংসনের শঙ্কা
Suvendu Adhikari
মিশিগানে ইতিহাস
Scroll to Top