ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত, বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা

ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত, বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ 

ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত, জুলাইসনদ নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় উত্তেজনা। ঝিনাইদহের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হামিদুল ইসলাম হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, শামসুল আলম, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জুলাই যোদ্ধা হোসাইন আহম্মেদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আদর্শ ধারণের মাধ্যমে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ শাখা শিবিরের সভাপতি হোসাইন তার বক্তব্যে বলেন, “যদি সরকার জুলাই গণভোটকে বৈধতা না দেয়, তাহলে সেই ভোটের মাধ্যমে সরকারের বৈধতা দাবি করাও প্রশ্নবিদ্ধ হয়ে যায়।”

এ বক্তব্যের সময় উপস্থিত সোহেল রানা, যাকে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা সাবেক আওয়ামী লীগ নেতা ও বর্তমানে বিএনপির মিডিয়া কর্মী হিসেবে পরিচয় দেন, বক্তব্যের বিষয়ে আপত্তি জানান। পরে কয়েকজন উপস্থিত ব্যক্তির মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হলে অনুষ্ঠানের পরিবেশ কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অনুষ্ঠান শেষ হয়।

আরো পড়ুন
ঝিনাইদহে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
আরো পড়ুন
এক নজরে ঝিনাইদহ জেলা
আরো পড়ুন
ঝিনাইদহে নসিমন ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত ৩১ পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে
আরো পড়ুন
কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১
আরো পড়ুন
Scroll to Top