ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে হৃদয়ের প্রথম টেস্ট সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে একাই লড়াই করে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়। সতীর্থদের একের পর এক বিদায়ের মধ্যেও দায়িত্বশীল ব্যাটিংয়ে শতকের দেখা পেয়েছেন তিনি। তার ব্যাটে ভর করেই দুইশ রানের গণ্ডি পেরিয়েছে বাংলাদেশ।

শনিবার (৭ নভেম্বর) সিলেট টেস্টের তৃতীয় দিনে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে আবারও বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

দলীয় ১৬১ রানে মুশফিকুর রহিমের বিদায়ের মধ্য দিয়ে ভাঙে হৃদয়ের সঙ্গে তার ৭৩ রানের জুটি। জোমেল ওয়ারিকানের বলে শর্ট কাভারে ক্যাচ দিয়ে ৩৪ রান করে ফেরেন মুশফিক।

এরপর ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন লিটন দাস। দুটি বাউন্ডারি হাঁকালেও ওয়ারিকানের বলে কাভারে ক্যাচ দিয়ে ১২ রানে থামেন তিনি। অন্যদিকে হৃদয়ের সঙ্গে ৪১ রানের জুটি গড়ার পর রোস্টন চেজের বলে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী হাসান মিরাজ। তার সংগ্রহ ১৬ রান।

এরপর দ্রুতই বিদায় নেন হাসান মাহমুদ। ওয়ারিকানের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলে ১৮৪ রানে সপ্তম উইকেট হারিয়ে আরও চাপে পড়ে বাংলাদেশ।

তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান হৃদয়। ১৭১ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ইনিংসটি সাজান ১১টি চার ও একটি ছক্কায়। শতক পূর্ণ করার পর হেলমেট খুলে ব্যাটের হাতলে রেখে বিশেষ ভঙ্গিতে উদযাপন করেন এই ডানহাতি ব্যাটার।

মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২০৫ রান। হৃদয় ১০০ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে তাইজুল ইসলাম অপরাজিত ছিলেন ১ রানে।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল মুশফিকুর রহিমের ৩৪। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তখনও ১৫১ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

ব্যাটিং বিপর্যয়ের মধ্যে হৃদয়ের এই সেঞ্চুরি বাংলাদেশের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে। তবে প্রথম ইনিংসে ব্যবধান কমাতে হলে বাকি ব্যাটারদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
Bd Vs Wi
আরো পড়ুন
ইব্রাহীমের গোলেই বাংলাদেশের জয়, কোচ ডুলির স্বীকারোক্তি—‘ভাবতেই পারিনি’
আরো পড়ুন
ইব্রাহীমের গোলেই বাংলাদেশের জয়, কোচ ডুলির স্বীকারোক্তি—‘ভাবতেই পারিনি’
সরাসরি সিলেট
Raphinha 041126 01
যৌন হয়রানি
Scroll to Top