মহেশপুর সীমান্তে ভারতীয়

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মহেশপুর প্রতিনিধি, ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দ্বায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি।

মঙ্গলবার (১৩ মে) ভোর ৫টার সময় উপজেলার মাটিলা সীমান্তে তাকে আটক করা হয়।

আটককৃত রিজাউল করিম (৪৮) ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের নুর ইসলামের ছেলে।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ৫৮ বিজিবির অধীনস্থ মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫২/১৮-আর হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা গ্রামের মো. ইউসুফ মন্ডলের পুকুরের দক্ষিণ পাড় হতে নিয়মিত টহল পরিচালনা করে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে আসার সময় রিজাউলকে আটক করা হয়।

তিনি আরও জানান, তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
Scroll to Top