ঝিনাইদহে মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত, ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহে মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত, ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত, ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  শৈলকুপায় মহাসড়কের অধিগ্রহণকৃত আড়াই একর জমি থেকে ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক বিভাগ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে শৈলকুপা উপজেলার পাইকপাড়া এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জমিতে গড়ে ওঠা দোকানপাট ও বসতঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান এবং ঝিনাইদহ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান। এ সময় পুলিশ সদস্য, প্রশাসন ও সওজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঝিনাইদহ সওজের নির্বাহী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, মহাসড়ক সোজা করার উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে সরকারি কাজ সম্পন্ন করতে পর্যায়ক্রমে জেলাজুড়ে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, জমি অধিগ্রহণের সব প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ করেই সরকারি নিয়ম অনুযায়ী এই অভিযান চালানো হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় উচ্ছেদ কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Remove term কাঠের ফার্নিচারের দোকানে আগুন কাঠের ফার্নিচারের
আরো পড়ুন
কালীগঞ্জে সার না পেয়ে ডিলার
আরো পড়ুন
Scroll to Top