ঝিনাইদহে পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত

শাহীন আলম, ঝিনাইদহ-

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর ঝিনাইদহ জেলা শাখায় একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ জুলাই ২০২৫) সকালে শহরের একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা পরিবহন শ্রমিক কল্যাণ ফেডারেশনের আহ্বায়ক সিদ্দিকুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আক্তারুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী পরিচালক মোঃ মশিয়ার রহমান এবং ঝিনাইদহ জেলা শাখার সভাপতি হারুন উর-রশিদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ জনি।

সভায় বক্তারা শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার ও সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন থানা ও উপজেলার নেতৃবৃন্দ এবং পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Scroll to Top