ঝিনাইদহে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সাইফুল ইসলাম ঝিনাইদহ –

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমূখ।

উপজেলার ৮৫০ জন কৃষককে বিনামূল্যে ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা আগামী মৌসুমে আরও কার্যকর ও ফলপ্রসূ চাষাবাদে উৎসাহিত হবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা নুর এ নবী।

আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Scroll to Top