Img 20261108 Wa0000

কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ

Thank you for reading this post, don't forget to subscribe!

করবো সমবায়,গড়বো দেশ,সবার জন্য বাংলাদেশ’ এই স্লোগান ধারণ করে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলমের সভাপতিত্বে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় অফিস এবং উপজেলার সমবায়ীবৃন্দের উদ্যোগে
উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলণ এবং সমবায় র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনকালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, বিএনপির সাবেক উপজেলা সাধারন সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্য সচিব মাহবুর রহমান মিলন, ওসি তদন্ত গৌরাঙ্গ কুমার বসু, প্রমুখ।
বক্তব্য রাখেন প্রকৃতি মেডিকপস্ স্বাস্থ্য সঞ্চয় ঋণদান সমিতির পরিচালক বীর মুক্তিযোদ্ধা প্রভাত কুমার ব্যানার্জী, শিক্ষক কর্মচারী কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সিয়াম সঞ্জয় ও ঋনদান সমিতির সাধারন সম্পাদক শাহ আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শাহজাহান আলী বিপাশ। অনুষ্ঠানে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী সমবায় সমিতি হিসেবে উপজেলার ৫টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

আরো পড়ুন
Civil Serjon Office 20261108175603
আরো পড়ুন
মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষ – মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত (2)
আরো পড়ুন
Img 20261107 Wa0014
আরো পড়ুন
জামায়াতের ৩ এমপির সংবাদ সম্মেলন।
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে মানব পাচারের অভিযোগে বাংলাদেশিসহ বিএসএফের হাতে আটক ৪
আরো পড়ুন
Webp 1ঝিনাইদহে বেহাল ডাকসেবা, তালাবদ্ধ পোস্ট অফিসের কার্যক্রম চলছে বাড়ি-দোকানে5
আরো পড়ুন
Scroll to Top