কালীগঞ্জে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জে একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর হোসেন (৪৫) নামক এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের চারমাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জাহাঙ্গীর হোসেনের। নিহত জাহাঙ্গীর হোসেন মহেশপুর উপজেলার নাটিমা হাইস্কুলপাড়া গ্রামের বাসিন্দা এবং জলিল উদ্দীনের পুত্র।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে কালীগঞ্জ অভিমুখে যাত্রা করছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে ছুটে আসা একটি মিনি ট্রাক সামনে থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালকের সন্ধানে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সড়কে যান চলাচলে কিছু সময়ের জন্য বিঘ্ন ঘটে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top