রাশেদ খাঁনের মতবিনিময়

ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সঙ্গে রাশেদ খাঁনের মতবিনিময়

ঝিনাইদহ প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ কলেজের শিক্ষার মানোন্নয়ন, জাতীয়করণ ও প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে শিক্ষক-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের আহার রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের শিক্ষার পরিবেশ উন্নত করা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটি জাতীয়করণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, শিক্ষক নাহিদ রেজা এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ কলেজের শিক্ষক ও কর্মচারীরা।

সভায় শিক্ষক-কর্মচারীরা কলেজের বিদ্যমান বিভিন্ন সমস্যা, শিক্ষার মানোন্নয়নের প্রয়োজনীয়তা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে বিভিন্ন সম্ভাবনার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানো, শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানটিকে জাতীয়করণের বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া ঝিনাইদহ কলেজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানটির সার্বিক অগ্রগতিতে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

সভায় ঝিনাইদহ কলেজের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

আরো পড়ুন
Rizvi Cea0be.og Image 124140
আরো পড়ুন
Thakurgaondh05972026103020261030115007
আরো পড়ুন
Hamidur Rahman Azad 471255.og Image F4f2a6
আরো পড়ুন
Macbook.apple
আরো পড়ুন
Business 2
আরো পড়ুন
ঝিনাইদহে ১১ দলের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, দুই লাখ মানুষের সমাগমের আশা
Scroll to Top