কালীগঞ্জে সরকারি সারবোঝাই ট্রাক উল্টে খাদে, হতাহতের ঘটনা নেই

কালীগঞ্জে সরকারি সারবোঝাই ট্রাক উল্টে খাদে, হতাহতের ঘটনা নেই

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে ৮২০ বস্তা সারবোঝাই একটি ট্রাক উল্টে সড়কের পাশের খাদে পড়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শহীদুল ইসলাম জানান, ট্রাকটির সামনের চাকা ভেঙে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়। অতিরিক্ত বোঝাইয়ের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, ট্রাকটি যশোরের নওয়াপাড়া থেকে সার নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। মোবারকগঞ্জ চিনিকলের সামনে সড়কের উঁচু-নিচু অংশে অন্য একটি যানবাহনকে পাশ দিতে গিয়ে ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে গেলেও এতে কেউ হতাহত হননি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

আরো পড়ুন
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন
কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার জব্দ
রাশেদ খাঁনের মতবিনিময়
ঝিনাইদহে ১১ দলের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, দুই লাখ মানুষের সমাগমের আশা
Scroll to Top