দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে সংঘর্ষ

শৈলকুপায় ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে সংঘর্ষ, আহত ৫

মোঃ আব্দুস সামাদ, শৈলকুপা

শৈলকুপায় ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে সংঘর্ষ, আহত ৫। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাট ফাজিলপুরে ময়লা ফেলাকে কেন্দ্র করে দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে।শুক্রবার সকালে উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের হাট ফাজিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।এতে দুই পরিবারের পাঁচজন নারী আহত হয়েছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয়রা জানান, বাড়ির সামনের জায়গায় ময়লা ফেলা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। জিয়ার স্ত্রী ধূলি খাতুন ও ফরিদুলের স্ত্রী রকেয়া খাতুনের মধ্যে , একপর্যায়ে বাকবিতণ্ডা গড়ায় হাতাহাতিতে। পরে দুই পক্ষের আরও সদস্য জড়িয়ে পড়েন। এতে রেশমা (৪০), ধূলি (৩৫), সপ্না (২৫), রোকেয়া (৬০) ও ইয়াসমিন (৩০)-সহ অন্তত পাঁচজন আহত হয়।

আহত ধূলি অভিযোগ করে বলেন, “রোকেয়া ও তার দুই পুত্রবধু ইয়াসমিন এবং সপ্না মিলে আমাকে মারধর করেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই ওরা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে।”

অন্যদিকে ইয়াসমিন বলেন, “ধূলি আগে আমাদের ওপর চড়াও হয়। আমরা আত্মরক্ষার্থে প্রতিরোধ করি। তারা আগে মারধর শুরু করেছে।”

ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা জানান, বাড়ির সামান্য বিষয় নিয়ে এমন সংঘর্ষ দুঃখজনক। তারা দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন
খবরের কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: আধুনিক কৃষি প্রযুক্তি শিখছেন ঝিনাইদহের কৃষক-কৃষাণীরা
আরো পড়ুন
ললিপপ খাওয়ানোর কথা বলে
মহেশপুর সীমান্তে
Scroll to Top