ললিপপ খাওয়ায়

ললিপপ খাওয়াকে কেন্দ্র করে সপ্তম শ্রেণির ছাত্রীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি

ঝিনাইদহ সদর প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসায় ললিপপ খাওয়াকে কেন্দ্র করে শ্রাবন্তী খাতুন (১৪) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে দুই শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় ওই ছাত্রীকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) উপজেলার দামোদরপুর কেরামতিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর মা শারমিন বেগম মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন ও শিক্ষিকা আলেয়া খাতুনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে শারমিন বেগম উল্লেখ করেন, মাদ্রাসার টিফিনের সময় কমনরুমে বসে ললিপপ খাওয়াকে কেন্দ্র করে তাঁর মেয়েকে প্রথমে শিক্ষিকা আলেয়া খাতুন মারধর করেন। পরদিন মাদ্রাসার অফিসকক্ষে ডেকে নিয়ে সুপার দেলোয়ার হোসেন ও শিক্ষিকা আলেয়া খাতুন আবারও তাকে বেত দিয়ে মারধর করেন।

বাড়িতে ফিরে শ্রাবন্তী পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা। একপর্যায়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষার্থীর পরিবারের অভিযোগ, ঘটনার বিষয়ে জানতে মাদ্রাসায় গেলে তার চাচা শ্বশুর মকবুল হোসেনের সঙ্গেও শিক্ষকেরা অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন শিক্ষার্থীর মা।

অভিযোগের বিষয়ে মাদ্রাসার সুপার দেলোয়ার হোসেন মুঠোফোনে শিক্ষার্থীকে মারধরের বিষয়টি স্বীকার করেন। তাঁর দাবি, মাদ্রাসায় শিক্ষার্থীদের ললিপপ খাওয়া নিষেধ। নিষেধ অমান্য করে ললিপপ খাওয়ার পাশাপাশি অন্য শিক্ষার্থীদের সামনে আপত্তিকর অঙ্গভঙ্গি করায় শাসন করতে তাকে কিছুটা মারধর করা হয়েছে।

এদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
মহেশপুর সীমান্তে
ঝিনাইদহ কৃষক কার্ড
আরো পড়ুন
শৈলকুপা শাহী
পরিত্যক্ত সুন্দরপুর
কালীগঞ্জে সরকারি খালের জায়গায় ড্রেন নির্মাণ, পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা
আরো পড়ুন
মুসা মিয়া
Scroll to Top