মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড

কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলসে দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণ শুরু

 একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ 

ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেড (মোচিক)-এ ২০২৬-২৭ অর্থবছরের চিনি উৎপাদন ও মিল রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী ইন-হাউজ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় মিলের প্রশিক্ষণ ভবনে কারখানার স্থায়ী শ্রমিক-কর্মচারীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ কার্যক্রমের সূচনা হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিলের মহা-ব্যবস্থাপক (কারখানা) মোঃ আলমগীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহা-ব্যবস্থাপক (ইক্ষু কৃষি) গৌতম কুমার, মহা-ব্যবস্থাপক (অর্থ) জাহিদুর ইসলাম, মহা-ব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম, যন্ত্র প্রকৌশলী (ডিসিএমই) আব্দুল আলীম, মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ মিলের বিভিন্ন বিভাগীয় প্রধান এবং প্রশিক্ষণার্থী শ্রমিক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি অনুযায়ী আগামী দুই দিন ধরে কারখানার সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধি, চিনি উৎপাদন ত্বরান্বিতকরণ এবং যন্ত্রপাতির সঠিক রক্ষণাবেক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ব্যবহারিক ও তাত্ত্বিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাধন কুমার মন্ডল।

আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
Scroll to Top