কোটচাঁদপুরে জামায়াতের মহিলা মেম্বার প্রার্থী ও স্বামীর ওপর হামলার অভিযোগ

কোটচাঁদপুরে জামায়াতের মহিলা মেম্বার প্রার্থী ও স্বামীর ওপর হামলার অভিযোগ

মো. জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কোটচাঁদপুরে পেঁয়াজ ও করলা চুরির প্রতিবাদ করায় জামায়াতের মহিলা মেম্বার প্রার্থী সালমা খাতুন ও তাঁর স্বামী মইদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে স্বামী-স্ত্রী দুজনই আহত হয়েছেন। লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাঁদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে সহযোগিতা করেন।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার দৌড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহত সালমা খাতুন ও তাঁর স্বামীর অভিযোগ, তাঁদের ক্ষেত থেকে পেঁয়াজ ও করলা চুরি করা হয়। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে তাঁরা রক্তাক্ত জখম হন।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলার ঘটনায় হান্নান, মান্নান ও হায়দারের ছেলে সিজান সরাসরি জড়িত। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর লক্ষ্মীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

এদিকে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় কোটচাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের শনাক্ত এবং নিরপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন
কোটচাঁদপুরে ১ হাজার ৭০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার
আরো পড়ুন
মাসে কোটচাঁদপুর – তিন মাসে কোটচাঁদপুর থানায় দুই ওসির বদলি, দায়িত্বে তদন্ত কর্মকর্তা
আরো পড়ুন
কোটচাঁদপুরে শোরুম থেকে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা, যুবক আটক
আরো পড়ুন
Jpg 25
আরো পড়ুন
ইউটিউব দেখে আনারকলি চাষ, কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ সঞ্চয়ের
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
Scroll to Top