কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা

কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ উপলক্ষে এক মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন ও নতুন ভবন বরাদ্দে বিশেষ প্রচেষ্টা এবং সার্বিক সহযোগিতার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল এক আনন্দঘন উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মাওলানা আবু তালিব বলেন, নারী শিক্ষার প্রসার ও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বর্তমান সরকার এবং স্থানীয় নেতৃত্ব বদ্ধপরিকর। নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হলে শিক্ষার্থীরা আধুনিক ও সুন্দর পরিবেশে তাদের পাঠদান সম্পন্ন করতে পারবে। তিনি এলাকার সামগ্রিক শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের অগ্রগতি বজায় রাখতে সকলের সহযোগিতার আশা প্রকাশ করেন। সংবর্ধনা প্রদান শেষে এক সংক্ষিপ্ত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বারোবাজারের বারো আউলিয়ার কালীগঞ্জ উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সামগ্রিক জীবনচিত্র

আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলার ইতিহাস
আরো পড়ুন
Remove term কাঠের ফার্নিচারের দোকানে আগুন কাঠের ফার্নিচারের
আরো পড়ুন
কালীগঞ্জে সার না পেয়ে ডিলার
আরো পড়ুন
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মহসীনের ছায়াটেন্ডারবাজি ও অনিয়মের অভিযোগ
আরো পড়ুন
ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
জামায়াতের উসকানিতেই নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করছে: রাশেদ খাঁন
আরো পড়ুন
Scroll to Top