ডাবল মার্ডারের অন্যতম আসামি,

ডাবল মার্ডারের অন্যতম আসামি, কালীগঞ্জের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী ‘ঘ্যানা’ পিস্তলসহ গ্রেপ্তার।

কালীগঞ্জ, প্রতিনিধি

ডাবল মার্ডারের অন্যতম আসামি, কালীগঞ্জের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী ‘ঘ্যানা’ পিস্তলসহ গ্রেপ্তার। যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ ডাবল মার্ডার মামলার এজাহারভুক্ত ২৪ নম্বর আসামি বাবলুর রহমান ওরফে ঘ্যানাকে গ্রেপ্তার করা হয়েছে। সে দুই ভাই আমিনুর রহমান মহব্বত আলী বিশ্বাস ও ইউনুস আলী বিশ্বাস হত্যাকাণ্ডের অন্যতম পরিকল্পনাকারী। এলাকাবাসীর ভাষায়, ঘ্যানা ছিল পুরো হামলার সরাসরি নেতৃত্বদানকারী।

গত পহেলা জুন সকালে তালিয়ান শ্মশানঘাটের পাশে শতাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে প্রথমে আমিনুরকে কুপিয়ে হত্যা করে। তাকে বাঁচাতে ছুটে আসা তারই বড় ভাই ইউনুসকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তিনি তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা যান।

ঘ্যানা সহ কয়েকজন মিলে দুই সহোদর ভাইকে গুরুতর জখমের পর, হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে নিহতদের বাড়িতে নারকীয় তাণ্ডব চালিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়। ঘটনার সময় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়, আতঙ্কে মানুষ বাড়ি ছেড়ে পালাতে শুরু করে। ঘ্যানাকে আজ রাত ৮টায় সেনা, র‌্যাব ও পুলিশের সমন্বিত অভিযানে দুধরাজপুর গ্রাম থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও হত্যা মামলায় রিমান্ড আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top