শিক্ষার আলো ছড়াচ্ছে ৪২ বছর

কালীগঞ্জে ‘কল্যাণ’-এর ঐতিহ্যবাহী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, শিক্ষার আলো ছড়াচ্ছে ৪২ বছর

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ

ঝিনাইদহের কালীগঞ্জে শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ, শিক্ষার মানোন্নয়ন ও প্রাতিষ্ঠানিক উৎসাহিতকরণে প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘কল্যাণ’ জনহিতৈষী সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বি আই জি বি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার হল পরিদর্শন ও সার্বিক তদারকি করেন কল্যাণ জনহিতৈষী সংস্থার সুযোগ্য সভাপতি শামসুজ্জামান লাভলু এবং সাধারণ সম্পাদক মুসা করিম।

১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪২ বছরের পথচলায় ‘কল্যাণ’ কেবল একটি সংগঠন নয়, বরং এ অঞ্চলের শিক্ষার্থীদের মেধা অন্বেষণ ও সামাজিক অগ্রগতির এক বাতিঘরে পরিণত হয়েছে। চার দশকেরও বেশি সময় ধরে টানা বৃত্তি পরীক্ষা আয়োজনের পাশাপাশি সংস্থাটি ধারাবাহিকভাবে অসহায় ও সুবিধা-বঞ্চিত শিক্ষার্থীদের বিনামূল্যে বই, শিক্ষা উপকরণ এবং আর্থিক অনুদান প্রদান করে আসছে।

সংস্থাটির টানা দীর্ঘদিনের মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রমের ফলে কালীগঞ্জের প্রান্তিক ও আর্থিক সংকটে থাকা বহু শিক্ষার্থী ঝরে পড়ার হাত থেকে রক্ষা পেয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। তাদের এই সুদূরপ্রসারী উদ্যোগ স্থানীয় শিক্ষাঙ্গনে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে।

‘কল্যাণ’-এর দায়িত্বশীল সদস্যবৃন্দ জানান, শিক্ষার সার্বিক প্রসার ও মানবিক সহায়তামূলক এই সামাজিক কার্যক্রম আগামীতেও আরও বৃহত্তর পরিসরে অব্যাহত থাকবে।

পরীক্ষাকালীন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, পরীক্ষা অংশ নেওয়া শিক্ষার্থী, অভিভাবক এবং কল্যাণের নিষ্ঠাবান সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ
আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
মালিয়াটে সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের উদ্যোগে ৩ কাঁচা সড়কে ইটের রাবিশ, কাদার দুর্ভোগ থেকে মুক্তি
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
Scroll to Top