কালীগঞ্জেএসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ

কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ 

কালীগঞ্জে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে ভারিশিল্প মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ১ সেপ্টেম্বর) দুপুরে রোপন মৌসুমের উদ্বোধন উপলক্ষ্যে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

পুকুরিয়ার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মো. খলিল। এদিন করপোরেশনের মহাব্যবস্থাপক ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৯ সুগার মিল এলাকায় একযোগে আখ রোপন উদ্বোধন করেন। মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল। মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও আখচাষি মাজেদুর রহমান।

মোচিক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৬-২৭ রোপন মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উদ্বোধন করা হয়। এছাড়া আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য মিল এলাকায় দন্ডায়মান আখ রয়েছে ৪ হাজার ১০ একর। এ পরিমাণ আখ দিয়ে প্রায় দুই মাস মিল চলানো সম্ভব হবে। ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিমন আখের মূল্য ধরা হয়েছে ২৬০.৪০ টাকা। গেল মাড়াই মৌসুমে আখের মন ছিল ২৫০ টাকা।

বিগত বছরগুলো নানা প্রতিকূল পরিবেশ ও অল্প সময়ে ফুল ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছিল আখচাষ। গত কয়েক বছর পর্যায়ক্রমে মুল বৃদ্ধির ফলে আখচাষে ফিরছে কৃষকরা। চলতি মৌসুমে আবারো আখের দাম বৃদ্ধি করায় খুশি আখচাষিরা। এছাড়া গত মৌসুম থেকে আখ মিলে দেওয়া সাথে সাথে টাকা পরিশোধ করা হয়েছে। এবারও একই কৃষকদের টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

আরো পড়ুন
ভুল বোঝাবুঝি নিরসন, তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি, ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, ঝিনাইদহের কালীগঞ্জ, কালীগঞ্জ বিএনপি
আরো পড়ুন
মালিয়াটে সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের উদ্যোগে ৩ কাঁচা সড়কে ইটের রাবিশ, কাদার দুর্ভোগ থেকে মুক্তি
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
Scroll to Top