মালিয়াট ইউনিয়নের যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ

কালীগঞ্জ প্রতিনিধি-
কালীগঞ্জে যুবদল কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নে যুবদলের এক কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবদল কর্মী নাজমুল হোসেন ও তার সহযোগী আশিকুর রহমান উদ্যোক্তা খামিনুর রহমানকে মারধর করে নগদ অর্থ ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঘটনাটি ঘটে গত শনিবার (৫ জুলাই) দুপুর ২টার দিকে, যখন খামিনুর রহমান ইউনিয়ন পরিষদ থেকে ফেরার পথে পাচকাউনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছান। এ সময় আগে থেকেই ওৎ পেতে থাকা নাজমুল ও আশিক তার গতিরোধ করে মাসিক এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা খামিনুরকে মারধর করে মোটরসাইকেল থেকে ফেলে দেয় এবং তার নিকট থাকা ৬৫ হাজার ৫০০ টাকা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী খামিনুর রহমান এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

এদিকে অভিযুক্ত নাজমুল হোসেন দাবি করেছেন, এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। তিনি বলেন, তাঁর মা একজন ইউপি সদস্য, যিনি পরিষদে নিয়মিত যাতায়াত করেন। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান আজিজুল খাঁ ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হয়রানি করে আসছে। খামিনুর তার মায়ের কার্যক্রমে বাধা দিয়েছেন বলেও দাবি করেন তিনি।

মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল খাঁ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।

কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দীন মাহমুদ পিয়াল জানান, অভিযোগের ভিত্তিতে নাজমুল হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরো পড়ুন
‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’: স্বরাষ্ট্রমন্ত্রী
আরো পড়ুন
খবরের কাগজ
আরো পড়ুন
কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
মাঠই শ্রেণিকক্ষ, কৃষকরাই শিক্ষার্থী: আধুনিক কৃষি প্রযুক্তি শিখছেন ঝিনাইদহের কৃষক-কৃষাণীরা
আরো পড়ুন
ললিপপ খাওয়ানোর কথা বলে
Scroll to Top