ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের, অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, কালীগঞ্জের অ্যাসিল্যান্ড মো. শাহিন আলম, ঝিনাইদহ কালীগঞ্জ, নামজারি, ভূমি সেবা, অ্যাসিল্যান্ড

ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের

মো. মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি

ভূমি সেবায় দেড় বছরে যুগান্তকারী পরিবর্তন অ্যাসিল্যান্ড মো. শাহিন আলমের। নানাবিধ সংকট ও সীমাবদ্ধতা সত্ত্বেও ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস বর্তমানে সাধারণ মানুষের আস্থার মূর্ত প্রতীক হয়ে উঠেছে। সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন আলম ২০২৪ সালের ২২ এপ্রিল দায়িত্ব গ্রহণের পর মাত্র দেড় বছরের ব্যবধানে উপজেলার ভূমি সেবাকে এক নতুন উচ্চতায় তুলে এনেছেন, যা সেবা, স্বচ্ছতা ও আধুনিক সংস্কারের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জনবল সংকট, সার্ভার জটিলতা ও নানান প্রশাসনিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এসিল্যান্ড শাহিন আলম দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তিনি শুধু প্রশাসনিক কাজেই নয়—ক্যারিয়ার প্ল্যানিং ও একাডেমিক পরামর্শে তরুণ সমাজের কাছেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

এসিল্যান্ড শাহিন আলমের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হলো রেকর্ড সংখ্যক মামলা নিষ্পত্তি এবং ভূমি সেবায় দক্ষতা বৃদ্ধি। গত ১০ বছরের পেন্ডিং থাকা ১ হাজারের বেশি মিসকেসসহ ২০ হাজারেরও বেশি নামজারি কেস নিষ্পত্তি করে তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার উদ্যোগে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কালীগঞ্জ উপজেলা খুলনা বিভাগে নামজারি সূচকে প্রথম স্থান অর্জন করে—এসময় গড় নিষ্পত্তি সময় ছিল মাত্র ১৪ দিন। অফিসে ৭টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকা সত্ত্বেও, মাত্র ২ জন অফিস সহকারীকে নিয়ে তিনি ভূমি অফিসের কার্যক্রম নিয়মিতভাবে সচল রেখেছেন—যা সত্যিই প্রশংসনীয়।

জনবান্ধব সেবা নিশ্চিত করতে তিনি ভূমি অফিসে একাধিক আধুনিক সংস্কার উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে: সিসি ক্যামেরা স্থাপন, পাবলিক টয়লেট নির্মাণ, সীমানা প্রাচীর সংস্কার, ডিজিটাল আইডি কার্ড প্রদান, রেকর্ড রুম সংস্কার, এলইডি লাইট স্থাপন ও ভিজিল্যান্স কার্যক্রম জোরদার। এছাড়া, কোলা ও নিয়ামতপুর ইউনিয়নে নতুন ভূমি অফিস নির্মাণকাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে।

শুধু ভূমি সেবায় নয়, মাঠ প্রশাসনেও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। মাদক নির্মূল, পরিবেশ রক্ষা, ভেজাল নিয়ন্ত্রণ, মাটি কাটা প্রতিরোধ ও মাছ সুরক্ষায় তিনি পরিচালনা করেছেন শতাধিক মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান। সরকারি রাজস্ব আদায়, খাস ও ভিপি জমির সুরক্ষা, হাট–বাজার পর্যবেক্ষণসহ সার্বিক ভূমি ব্যবস্থাপনায় তিনি গ্রহণ করেছেন বাস্তবসম্মত ও কার্যকরী পদক্ষেপ। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তিনি দ্রুত কার্যকরী ব্যবস্থা নিয়েছেন, যা সাধারণ মানুষের আস্থা আরও বহুগুণে বৃদ্ধি করেছে। শেষে, তিনি তার দেড় বছরের দায়িত্ব পালনকালে সহযোগিতা ও সমর্থনের জন্য উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং কালীগঞ্জ ভূমি অফিসের উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
Scroll to Top