বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসা দাখিল পরীক্ষায় কালীগঞ্জ উপজেলায় শীর্ষে

বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসা দাখিল পরীক্ষায় কালীগঞ্জ উপজেলায় শীর্ষে

স্টাফ রিপোর্টার-

৯৩.৭৬ শতাংশ পাশের হার নিয়ে বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসা দাখিল পরীক্ষায় কালীগঞ্জ উপজেলায় শীর্ষে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল অর্জন করেছে। সোমবার সকাল ১০টায় সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসা থেকে এবারের পরীক্ষায় মোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৩.৭৬ শতাংশ।

প্রতিষ্ঠানের সুপার আতিয়ার রহমান জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষকরা আরও পরিকল্পিতভাবে কাজ করবেন।

বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

আরো পড়ুন
সাপে কাটার পর ওঝার কাছে নেওয়া হলেও বাঁচানো গেলো না কিশোরকে
আরো পড়ুন
আইনের ‘সহজ ধারায়’ আদালতে চালানের আশ্বাসে ঘুস চেয়েছিলেন এসআই তরিকুল
আরো পড়ুন
সাংবাদিক হামলায় নীরবতা, মাসোহারা-মাদকের অভিযোগই কি কাল হলো ওসি জেল্লালের?
আরো পড়ুন
গড়াইয়ের গিলে খাওয়া ফসলি জমির পর এবার বসতভিটা হারানোর তীব্র আতঙ্কে শৈলকূপাবাসী
আরো পড়ুন
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২
আরো পড়ুন
ঝিনাইদহে মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত, ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরো পড়ুন
Scroll to Top