ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ ভেঙে গোবিন্দ দাসের মর্মান্তিক মৃত্যু

রিয়াজ হোসেন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে ঝুঁকিপূর্ণ ভবনের ছাদ ভেঙে পড়ে গোবিন্দ দাস (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

স্থানীয়দের মতে, ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ছিল। বৃষ্টির আগমুহূর্তে ছাদে জরুরি কাজ করতে গিয়ে ভাঙা কার্নিশে পা দিলে নিচে পড়ে যান তিনি। ঘটনাটি ঘটে রাত আনুমানিক ৯টার সময়। পরে এলাকাবাসীর সহায়তায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বেশ কিছুদিন আগে তাকে ভবন ভেঙে ফেলার পরামর্শ দিয়েছিলেন এলাকাবাসী। মৃতের সৎকার আজ ১১ এপ্রিল শুক্রবার দুপুর ১২টায় বালিয়াডাঙ্গা গুপিনাথপুর শ্মশানে সম্পন্ন হয়।

আরো পড়ুন
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত
ঝিনাইদহে শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজীর হয়রানি বন্ধের দাবিতে মানববন্ধন
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ করছে জামায়াত: রাশেদ খাঁন
কালীগঞ্জে ৪০ বস্তা টিএসপি সার জব্দ
রাশেদ খাঁনের মতবিনিময়
ঝিনাইদহে ১১ দলের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, দুই লাখ মানুষের সমাগমের আশা
Scroll to Top