ঝিনাইদহে ১১ দলের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, দুই লাখ মানুষের সমাগমের আশা

ঝিনাইদহে ১১ দলের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, দুই লাখ মানুষের সমাগমের আশা

ঝিনাইদহ প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে ঝিনাইদহে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিতব্য পথসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের আলহেরা এলাকার জেলা জামায়াত কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে আলী আজম মো. আবু বকর বলেন, ‘চাঁদাবাজ বললেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে। এসব দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।’

তিনি বলেন, নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়েছিলেন। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। এ কারণে সাত দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, শনিবারের লংমার্চ সফল করতে ঝিনাইদহে ১১ দলীয় জোটের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা রয়েছে।

ঝিনাইদহে বিকেল ৫টায় পথসভা

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নেতারা ঢাকা থেকে খুলনা, যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ করবেন। পথে বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার বিকেল ৫টার দিকে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ এবং খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানানো হয়।

সাত দফা দাবি আদায়ে লংমার্চ

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধের দাবি।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এসব দাবি বাস্তবায়ন এবং সরকারের ব্যর্থতা ও প্রতিশ্রুতি ভঙ্গের প্রতিবাদে এ লংমার্চ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় ঐক্যের জেলা আহ্বায়ক ও জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন
Motamot 1
আরো পড়ুন
ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ
Rickshaw 3 1
আরো পড়ুন
Business
আরো পড়ুন
Bmn Blds Biman Bangladesh
আরো পড়ুন
Motamot 2
আরো পড়ুন
Scroll to Top