কালীগঞ্জে বিএনপি নেতার নামে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ

কালীগঞ্জে বিএনপি নেতার নামে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে বিএনপি নেতার নামে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারে দাবিতে বিক্ষোভ করেছে উপজেলার কোলা ইউনিয়ন বিএনপির নেতার্কীরা।  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহবায়ক নুরুল ইসলামের নামে মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে উপজেলার গাজীর বাজারে বিক্ষোভ মিছিল করে উপজেলার কোলা ইউনিয়ন বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি গাজীর বাজার মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে বের হয়ে পান্তাডাঙ্গা মাদ্রাসা ঘুরে আবার গাজীর বাজার এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিলে প্রায় ২ শতাধিক নারী উপস্থিত ছিলেন।

কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার মোল্লার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আরিফ হোসেন, সাইদুজ্জামান, আব্দুল খালেকসহ অন্যান্যরা।

সেসময় বক্তারা বলেন, গত ১ জুন নাকোবাড়িয়া এলাকায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেটি একদমই সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে। দল একপক্ষীয় তদন্ত করে নুরুল ইসলামের মতো বর্ষিয়ান নেতাকে সাময়িক বহিষ্কার করেছে। নুরুল ইসলাম এই সংঘর্ষের সাথে কোনরকমই জড়িত নয়। দ্রুত পুনরায় তদন্ত করে বহিষ্কারাদেশ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

প্রসঙ্গত, গত ১ জুন উপজেলার নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়। এ ঘটনায় ৫৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন নিহত মহব্বত আলীর ছেলে এনামুল হক। এরপর গত ১২ জুন কালীগঞ্জ উপজেলা বিএনপি কমিটি বিলুপ্ত ও বিএনপি নেতা নুরুল ইসলাম ও আশরাফ হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top