কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মাসুদ রানা, কালীগঞ্জ

কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় কুরআন খতম, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় কালীগঞ্জ ভূষণ অডিটোরিয়ামে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।

এসময় প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আজ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। আমরা তাঁর সুস্থতার জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে দোয়া কামনা করছি।
তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং আবারও দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নেতৃত্ব দিতে পারেন।

তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনতার ভোটাধিকার প্রতিষ্ঠা করতে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কালীগঞ্জের জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে আমরা প্রস্তুত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, জবেদ আলী, আনোয়ার হোসেন, থানা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়াল, যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মনজুরুল হক খোকা, মাসুদ রানা, থানা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, থানা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ ও সদস্য সচিব মৌসুম উদ্দিন শোভনসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ ও কর্মীরা।

আরো পড়ুন
IMG-20260122-WA0010
আরো পড়ুন
IMG-20260121-WA0010
আরো পড়ুন
photo
আরো পড়ুন
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান
আরো পড়ুন
কালীগঞ্জের তালিমুল উম্মাহ ক্যাডেট মাদরাসার শিক্ষার্থীদের দেশসেরা সাফল্য
আরো পড়ুন
কালীগঞ্জে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
আরো পড়ুন
Scroll to Top