কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক পাঁচজনের ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তাঁদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে একজনকে এক বছর, দুজনকে ১০ মাস এবং অন্য দুজনকে সাত মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কালীগঞ্জ থানা-পুলিশের মাদকবিরোধী অভিযানে তাঁদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপপরিদর্শক (এসআই) রানা প্রতাপ ঘোষ ও এসআই মো. মারুফ হাসান। পরে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় তাঁদের আদালতে সোপর্দ করা হয়।

আদালত সামারি ট্রায়াল বা সংক্ষিপ্ত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কালীগঞ্জ উপজেলার ষাটবাড়ীয়া গ্রামের জুয়েল মন্ডল (৩৫), বালিয়াডাঙ্গা গ্রামের সম্রাট মির্জা (১৯), ঈশ্বরবা গ্রামের সম্রাট বিশ্বাস (২০), বালিয়াডাঙ্গা গ্রামের মাহিন ইসলাম (২০) ও একই গ্রামের ইমন মির্জা (২৮)।

আদালত জুয়েল মন্ডলকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। সম্রাট মির্জা ও সম্রাট বিশ্বাসকে ১০ মাস করে সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মাহিন ইসলাম ও ইমন মির্জাকে সাত মাস করে সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে জুয়েল মন্ডলকে অতিরিক্ত ১৫ দিন, সম্রাট মির্জা ও সম্রাট বিশ্বাসকে ১৪ দিন করে এবং মাহিন ইসলাম ও ইমন মির্জাকে সাত দিন করে অতিরিক্ত সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বিচারিক কার্যক্রম শেষে দণ্ডপ্রাপ্ত পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
উদ্বোধনের ৮ বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪ মা ও শিশু কল্যাণ কেন্দ্র
৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে ঝিনাইদহ জামায়াতের ব্যাপক প্রস্তুতি
নির্যাতনের শিকার নারীর পাশে মানবাধিকার সংগঠন, আইনি সহায়তার আশ্বাস
ইউটিউব দেখে আনারকলি চাষ, কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ সঞ্চয়ের
কালীগঞ্জ আখ চাষ
কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় মার্কেটের ১৫ দোকান দখলের অভিযোগ
Scroll to Top