কালীগঞ্জে আখের ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে আখের উৎপাদন বৃদ্ধি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে কৃষকদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

‘চাষির পদধূলি জমির উত্তম সার’ প্রতিপাদ্যে আয়োজিত কর্মশালার মূল বিষয় ছিল ‘আধুনিক কলাকৌশল প্রয়োগে আখের একরপ্রতি ফলন বৃদ্ধি’। এতে আখ চাষের আধুনিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো এবং চাষিদের কৃষি বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম. জোবায়ের।

মিলের মহাব্যবস্থাপক (কৃষি) কৃষিবিদ গৌতম কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমহাব্যবস্থাপক (সম্প্রসারণ ও ঋণ) কৃষিবিদ ইমরুল হাসান, উপমহাব্যবস্থাপক (এসআই অ্যান্ড এগ্রো) কৃষিবিদ কানিজ ফাতেমা, ব্যবস্থাপক (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ।

কর্মশালায় মোবারকগঞ্জ সুগার মিলের তালিকাভুক্ত বিভিন্ন এলাকার আখচাষিরা অংশ নেন। এ ছাড়া মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও প্রশিক্ষণে উপস্থিত ছিলেন।

কর্মশালার মাধ্যমে আখচাষিদের আধুনিক চাষাবাদ কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, উন্নত পদ্ধতিতে আখ চাষ ও জমির যথাযথ ব্যবস্থাপনায় চাষিরা উদ্বুদ্ধ হলে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি চিনিকলের জন্য প্রয়োজনীয় আখের সরবরাহ বাড়াতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরো পড়ুন
নির্যাতনের শিকার নারীর পাশে মানবাধিকার সংগঠন, আইনি সহায়তার আশ্বাস
ইউটিউব দেখে আনারকলি চাষ, কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ সঞ্চয়ের
কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় মার্কেটের ১৫ দোকান দখলের অভিযোগ
ঝিনাইদহে রাতের আঁধারে দুই কৃষকের পুইশাক কেটে দেওয়ার অভিযোগ
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি
ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু জাকিয়ার
Scroll to Top