নির্বাচনী প্রতিশ্রুতি হারিয়ে গেছে

নির্বাচনী প্রতিশ্রুতি হারিয়ে গেছে – ডাকবাংলা বাজারে হতাশা-হাফিজুরের পদত্যাগ

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

নির্বাচনী প্রতিশ্রুতি হারিয়ে গেছে – ডাকবাংলা বাজারে হতাশা-হাফিজুরের পদত্যাগ। ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে পদত্যাগ করেছেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। গঠনতন্ত্র অনুযায়ী সমিতি পরিচালনায় বারবার পরামর্শ দিলেও তা বাস্তবায়িত না হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

এক লিখিত পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, বাজারের সার্বিক উন্নয়ন ও কার্যনির্বাহী পরিষদের সুষ্ঠু পরিচালনার জন্য একাধিকবার পরামর্শ প্রদান করেও কোনো সুফল পাইনি। গঠনতন্ত্র অনুসারে প্রতি মাসে মিটিং হওয়ার কথা থাকলেও তা মানা হচ্ছে না। দায়বদ্ধতা ও স্বচ্ছতার ঘাটতির কারণে আমি পদত্যাগ করছি।

হাফিজুর রহমান ২০২২ সালের ২১ সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মোরগ প্রতীকে বিজয়ী হয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এদিকে বাজারের একাধিক দোকান মালিক যা নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচনের সময় প্রার্থীরা নানা রকম প্রতিশ্রুতি দেন, কিন্তু নির্বাচিত হওয়ার পর তা বাস্তবায়নে কোনো উদ্যোগ দেখা যায় না। বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ফুটপাত দখলমুক্তকরণ কিংবা চুরি প্রতিরোধ—সবই ছিল নির্বাচনী প্রতিশ্রুতি। অথচ এখনো বাজারে প্রায়ই চুরি হয়, ফুটপাত জুড়ে অবৈধ ব্যবসা চলছেই।

তারা আরও বলেন,কমিটির কাজ শুধু মাসে মাসে দোকান থেকে চাঁদা তোলা, কিন্তু সেই টাকা কোথায় ব্যয় হয় বা তার কোনো হিসাব আমরা দেখতে পাই না। কমিটির বয়স প্রায় ৩ বছর হলেও এখনো পর্যন্ত একটা সাধারণ সভা ডাকতে পারিনি তারা।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, হাফিজুর রহমানের পদত্যাগ শুধু একটি পদ ছাড়ার বিষয় নয়-এটি বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও গঠনতান্ত্রিক পরিচালনার জোরালো দাবির প্রতিফলন।

এ বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি আঃ রহমান কামাল বলেন, “হাফিজুর রহমান নির্বাচিত হয়ে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার উপরে রয়েছেন সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও সভাপতি। অনেক সময় কিছু ক্ষুদ্র বিষয় সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যেই আলোচনা হয়েছে, যেখানে হয়তো তাকে ডাকা হয়নি। এতে তিনি মনঃক্ষুণ্ন হয়ে থাকতে পারেন। তিনি একটা দরখাস্ত দিয়েছেন। আমরা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বসিনি, তবে আমি মনে করি—আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব।

আরো পড়ুন
মালিয়াটে সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের উদ্যোগে ৩ কাঁচা সড়কে ইটের রাবিশ, কাদার দুর্ভোগ থেকে মুক্তি
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top