ঝিনাইদহে ৭ দিন ধরে নিখোঁজ শিশু তানজিল, সন্ধানে আকুল পরিবার

ঝিনাইদহে ৭ দিন ধরে নিখোঁজ শিশু তানজিল, সন্ধানে আকুল পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৭ দিন ধরে নিখোঁজ শিশু তানজিল, সন্ধানে আকুল পরিবার। ঝিনাইদহ শহরে ১৩ বছর বয়সী স্কুলছাত্র তানজিল বিগত ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৫ আগস্ট সকালে নিজ বাসা থেকে বের হওয়ার পর থেকে আর কোনো সন্ধান পাওয়া যায়নি শিশুটির।

পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ তানজিল ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার বাসিন্দা মাসুদ রানার ছেলে। সে স্থানীয় ‘রংধনু কিন্ডারগার্টেন’ স্কুলে পড়াশোনা করত। গত ৫ আগস্ট বেলা ১১টার দিকে সে বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খোঁজখবর নেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় নিখোঁজ শিশুটির বাবা মাসুদ রানা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সন্তানের নিখোঁজে পরিবারজুড়ে চলছে তীব্র উদ্বেগ ও শোকের মাতম।

ঝিনাইদহ সদর থানার কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, শিশু তানজিলের নিখোঁজের বিষয়ে থানায় জিডি নথিভুক্ত করা হয়েছে। শিশুটিকে দ্রুত খুঁজে বের করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুলিশের একাধিক টিম বিষয়টি তদন্ত করছে।

সন্ধান চাই: কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ তানজিলের সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ পুলিশ ফাঁড়ি/থানায় অথবা তার পরিবারের ব্যবহৃত ০১৬৫০-০৫০৫০৪ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
Scroll to Top